হিলি স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে এই বন্দরের বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী গতকাল রোববার হিলি স্থলবন্দরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সভায় হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানামা পোর্টের অর্থ পরিচালক মো. রফিকুল ইসলাম চৌধুরী, নির্বাহী পরিচালক মনজুর রহমান বিশ্বাস, হাকিমপুর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন, স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান, ব্যবসায়ী নেতা জামিল হোসেন, শ্রমিক নেতা মোর্শেদ আলম ও নূরুল ইসলাম।এ সময় স্থানীয় ব্যবসায়ীরা স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সামনে কয়েকটি সমস্যা তুলে ধরেন: আরও ১৫ একর জমি অধিগ্রহণ করে বন্দরের পরিধি বাড়ানো, বাংলাদেশ ও ভারত উভয় দেশের পণ্যবাহী ট্রাক চলাচলের সুবিধার্থে হিলি স্থলবন্দরের গেট থেকে পানামা পোর্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দুই লেনে উন্নীতকরণ, রাস্তার উভয় পাশে নালা নির্মাণ, পানামা পোর্টের ভেতরে পণ্যবাহী ট্রাকের চাপ কমাতে একটি সংযোগ সড়ক স্থাপন ইত্যাদি।