সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।এই অর্থবছরে হিলি স্থলবন্দরে ১৫৫ কোটি ৮২ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১২৭ কোটি ২১ লাখ ৬৫ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি ৬০ লাখ ৩৫ হাজার টাকা কম আদায় হয়েছে। এর আগে অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে অবশ্য এই বন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৭১ কোটি টাকা বেশি আদায় হয়েছিল। হিলি স্থলবন্দরের কাস্টমস উপকমিশনার মো. আবদুল মান্নান বন্দরটির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ভারত থেকে এই বন্দর দিয়ে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর শুল্ককর নেই। আবার অনেক সময় ব্যবসায় মন্দাভাবের কারণে তিন-চার মাস আমদানি কম হয়। যে কারণে এবার বন্দরের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।কার্যক্রম শুরুগত শনিবার দুপুরে সন্ত্রাসী হামলার পর বন্দর পরিচালনাকারী বেসরকারি সংস্থা পানামা পোর্ট কর্তৃপক্ষ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিল।উপজেলা প্রশাসন, পুলিশ, পানামা কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যেআলোচনার পর গতকাল রোববার দুপুর থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে।