হিসাবরক্ষকদের স্বচ্ছতা দুর্নীতি কমাতে সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান নাজুক অর্থনীতির মূল কারণ দুর্নীতি। হিসাবরক্ষকদের স্বচ্ছতা ও সততা দিয়ে দুর্নীতি কমানো সম্ভব। তাই হিসাবরক্ষকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাঁদের প্রতিবাদী হতে হবে। এটিকেট, কমিউনিকেশন অ্যান্ড এথিকস ফর দ্য নিউলি কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গতকাল শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সহসভাপতি মো. আবদুস সালাম। আইসিএবির কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি আব্বাস উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আইসিএবির বর্তমান সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. হুমায়ূন কবির প্রমুখ। মো. আবদুস সালাম তরুণ হিসাবরক্ষকদের পেশাগত আচরণ ও নীতিনৈতিকতা বিষয়ে বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, হিসাবরক্ষকদের বিনয়ী হওয়ার প্রয়োজন আছে। পেশাগত দায়িত্ব পালনের সময় ছোট-বড় প্রত্যেককে সম্মান করতে হবে। স্থান অনুযায়ী নিজেকে সঠিক ও মার্জিতভাবে উপস্থাপন করতে হবে।