হিসাবরক্ষণ বিষয়ে স্কিটির প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু করতে যাচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।উত্তরার স্কিটি ভবনে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে নতুন ও পুরোনো শিল্পমালিক ও কর্মকর্তারা অংশ নিতে পারবেন। এতে সহজ পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই থেকে শুরু করে লাভ-ক্ষতির হিসাব ও ব্যালেন্সশিট প্রস্তুতসহ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্স বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীরা ৮৯১১৯৬৯ ও ০১৭৩৮-৯০২৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।