হিসাবরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিসাবরক্ষণ ও নিরীক্ষাবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন কাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।‘বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাবরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রম শক্তিশালীকরণ: বৈশ্বিক সংস্কার ও সামনের পথ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিবি) এবং কনফেডারেশন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউনটেন্টস (সিএপিএ)।ঢাকার সোনারগাঁও হোটেলে সকালে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও আইনমন্ত্রী শফিক আহমেদ।এ ছাড়া এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।