হিসাবরক্ষণের মানদণ্ড বিষয়ে এসিসিএর সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাবরক্ষণের আন্তর্জাতিক মানদণ্ড বিষয়ে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) বাংলাদেশ শাখা সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে।ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারের মূল্য আলোচ্য বিষয় ছিল ‘অর্থনৈতিক নিরীক্ষা প্রতিবেদনের মানদণ্ড আত্তীকরণ: বাংলাদেশ প্রেক্ষিত’।সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। এতে মূল বক্তব্য দেন আইসিএবির সাবেক সভাপতি মো. আনোয়ার উদ্দিন চৌধুরী। সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে এসিসির কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ ও সদস্য মো. আমিনুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এসিসি, আইসিএবি ও আইসিএমএবির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আনোয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সব অর্থনৈতিক প্রতিবেদনে এই মানদণ্ডের প্রচলন পুরোদমে শুরু হয়। বর্তমান সরকার চাইলে এটাকে বিল আকারে সংসদে উত্থাপন করতে পারে। বিজ্ঞপ্তি।