হিয়াবকে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হিয়াব) পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে হিয়াবের প্রেসিডেন্ট নাসিম ফেরদৌসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি