হুন্দাই ইউনিভার্স বাস নিয়ে এল টিআর ট্রাভেলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআর ট্রাভেলস চালু করল অত্যাধুনিক বাস সার্ভিস ‘হুন্দাই ইউনিভার্স’। টিআর ট্রাভেলস এ উদ্যোগ শুরু করেছে হুন্দাইয়ের স্থানীয় প্রতিনিধি এইচএনএস অটোমোবাইলসের কারিগরি সহযোগিতায়। গত বুধবার হুন্দাই ইউনিভার্সের উদ্বোধনী অনুষ্ঠানটি আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে অনুষ্ঠিত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআর ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ টিপু সুলতান।টিআর ট্রাভেলসের হুন্দাই ইউনিভার্স কাল ২৮ মে থেকে যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে তাদের ভ্রমণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে পরিচালিত হবে।০১৭১২২২৭৯৯৭ নম্বরে অথবা www.trtravels.com ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি।