প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটি এত দিন বাংলাদেশে হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড নামে নিবন্ধিত ছিল। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে নতুন নামে ট্রেড লাইসেন্স নিয়েছে এ প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের ব্যবসায় অ্যাপল ও স্যামসাংয়ের পর হুয়াওয়ে এখন বিশ্ব বাজারে তৃতীয় অবস্থানে আছে। এদিকে সম্প্রতি কক্সবাজারে হুয়াওয়ের বার্ষিক ডিলার মিট-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তি