হুয়াওয়ের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ জন্য মেসির সঙ্গে প্রতিষ্ঠানটি একটি চুক্তি করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাফল্য মানুষকে এগিয়ে নিয়ে যায় না বরং প্রতিকূলতাই মানুষকে সামনের দিকে নিয়ে যায়। এটাই লিওনেল মেসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে এক করে দিয়েছে। হুয়াওয়ে বিশ্বাস করে খেলার মাধ্যমে মানুষ জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। এ জন্য সব খেলা বিশেষ করে ফুটবলের প্রতি অঙ্গীকারবদ্ধ হুয়াওয়ে।
লিওনেল মেসি বলেন, ‘স্বপ্নের কাছে পোঁছানোর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জনে আপনাকে অনেক কিছু ত্যাগ করে নিজের সর্বস্ব ঢেলে দিতে হবে। যেদিন আপনি ভাববেন উন্নতি করার আর কোনো জায়গা নেই তখন অন্য কিছু অর্জনে কাজ করে যেতে হবে।’

শ্রেষ্ঠত্ব, নতুনত্ব ও প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাওয়ার মাধ্যমে হুয়াওয়ে বিশ্বের প্রধান তিনটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের একটিতে পরিণত হয়েছে। মেইট, পি ও জি সিরিজের ফ্ল্যাগশিপ মডেলের অসাধারণ পারফরমেন্স ও ডিজাইনের নৈপুণ্য পুরো বিশ্বের উচ্চপ্রযুক্তি সম্পন্ন ফোন ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ও সেরা মোবাইল ডিভাইসে পরিণত হয়েছে। যেসব স্মার্ট প্রফেশনাল নতুন স্টাইল ও নতুন সব সেবার দিকে ঝুঁকছেন তাদের জন্য রয়েছে মেইট এইট। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে গ্রাহকদের জন্য প্রায় ৩ মিলিয়ন মেইট ৮ রপ্তানি করেছে হুয়াওয়ে।