হুয়াওয়ের ডিলার মিট-২০১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে হুয়াওয়ের বার্ষিক ডিলার মিট-২০১৫। এই আয়োজনে ডিলার, খুচরা বিক্রেতা, ব্র্যান্ড শপ মালিক ও হুয়াওয়ের কর্মকর্তাসহ প্রায় ২৮০ জন উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল বিজয় দিবস উদযাপন, কনসার্ট, গেম এবং বিচ পার্টি। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে বর্তমানে ১৭০ টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে বর্তমানে হুয়াওয়ের ১৬টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার রয়েছে। প্রায় ২০ বছর ধরে টেলিকম খাতে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে গ্লোবাল নেটওয়ার্ক। বিজ্ঞপ্তি