হুয়াওয়ের নতুন দুটি ফোনসেট বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মোবাইল অপারেটর রবির সঙ্গে অংশীদারত্বে দেশের বাজারে নতুন দুটি মুঠোফোন সেট এনেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে পি১০ ও পি১০ প্লাস ফোন দুটি উন্মোচন করা হয়। ফোন দুটিতে এবারই প্রথম জার্মানির লাইকার ডুয়েল লেন্স-সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হাইপার ডায়মন্ড-কাট পদ্ধতিতে তৈরি করা হয়েছে ফোন দুটি। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নুগাট ৭.১ এবং হুয়াওয়ের নিজস্ব ইন্টারফেস ইএমইউআই ৫.১ ব্যবহার করা হয়েছে। রবির গ্রাহকেরা পি১০ কিংবা পি১০ প্লাস ক্রয় করলে পাবেন ১৫ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী এবং ডিভাইস ডিরেক্টর অ্যারন। বিজ্ঞপ্তি