হুয়াওয়ের নতুন পণ্য প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত ‘কনজ্যুমার ইলেকট্রনিক শো’ শীর্ষক প্রদর্শনীতে নতুন কিছু পণ্য প্রদর্শন করেছে। এর মধ্যে অন্যতম ছিল হুয়াওয়ে মেট এইট স্মার্টফোন। ফোনটির সামনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ক্যামেরায় ফোনের নিরাপত্তা ও মালিকানা স্বত্বের জন্য আছে বিশেষ ইমেজ সেন্সর। স্মার্টফোনটির ক্যামেরায় তোলা ছবি বেশ স্বচ্ছ ও নিখুঁত হয়। মেলায় প্রদর্শিত হুয়াওয়ের অন্যান্য পণ্যের মধ্যে ছিল—গুগলের সঙ্গে যৌথভাবে তৈরি গুগল নেক্সাস সিক্সপি হ্যান্ডসেটের গোল্ডেন সংস্করণ ও ১০ ইঞ্চির হুয়াওয়ে এম টু ট্যাবলেট। বিজ্ঞপ্তি