হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল সিটিসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র সিডিএমএ প্রযুক্তিভিত্তিক মোবাইল ফোন প্রতিষ্ঠান সিটিসেলের টেলিযোগাযোগ নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করবে চীনের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সলিউশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।গতকাল মঙ্গলবার দুই প্রতিষ্ঠান রাজধানীর একটি হোটেলে পাঁচ বছর মেয়াদি এ সম্পর্কিত ‘ম্যানেজড সার্ভিস’ চুক্তি সই করেছে। সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও হুয়াওয়ে বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক (কান্ট্রি ম্যানেজার) ওয়ান্ডার ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।এ সময় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ম্যানেজড সার্ভিস প্রদানে অভিজ্ঞ প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে অংশীদারিত্ব স্থাপনের মাধ্যমে সিটিসেল বাংলাদেশের বাজারে নতুন ও আধুনিক টেলিযোগাযোগ সেবা প্রদান করা সম্ভব।’হুয়াওয়ের সাউদার্ন প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট লি জিয়াংফেং বলেন, সিটিসেলের সঙ্গে হুয়াওয়ের অংশীদারিত্ব একটি মাইলফলক। তিনি জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে হুয়াওয়ে পাঁচ বছর ধরে সিটিসেলকে গুণগত সেবা ও যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে সহযোগিতা করে আসছে।চুক্তি সই অনুষ্ঠানে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) চেয়ারম্যান এম মোর্শেদ খান, ভাইস চেয়ারম্যান আজগর করিম, হুয়াওয়ের কারিগরি সেবা বিভাগের প্রধান ঝাও ইয়ংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।