হেলাল উদ্দিন নিজামী এসইসির নতুন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকতে পারবেন না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান এবং ফিন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। যোগাযোগ করা হলে হেলাল উদ্দিন নিজামী প্রথম আলোকে জানান, আজ (সোমবার) বিকেল পাঁচটার দিকে ফ্যাক্সযোগে তিনি প্রজ্ঞাপনটি পেয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেওয়ার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই তিনি এসইসিতে সদস্য হিসেবে যোগ দেবেন।