হোটেল লা মেরিডিয়ানের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নতুন অভিজাত হোটেল ‘লা মেরিডিয়ান ঢাকা’ ২৩ জুন বাইতুল আমান হাউজিং সোসাইটি মাদরাসা ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হোটেলের চেয়ারম্যান আমিন আহম্মেদ, মহাব্যবস্থাপক আশওয়ানি নায়ারসহ অন্য কর্মকর্তারা।