হোসেন খালেদ আবার ঢাকা চেম্বারের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন খালেদ
হোসেন খালেদ

হোসেন খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে ২০০৭, ২০০৮ ও ২০১৫ সালে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার ডিসিসিআইয়ের ৫৪তম বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের জন্য সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ঢাকার মতিঝিলে চেম্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে হুমায়ুন রশিদ ঊর্ধ্বতন সহসভাপতি পুনর্নির্বাচিত হন। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার আতিক-ই-রাব্বানী। ঢাকা চেম্বারের নির্বাহী পর্ষদে পরিচালকের সংখ্যা ১৮ জন। তাঁদের মধ্য থেকে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন। প্রতি বছর ছয়জন করে নতুন পরিচালক নির্বাচিত হন তিন বছরের জন্য। সে অনুযায়ী এবারে নির্বাচিত ছয় পরিচালক হলেন খন্দকার আতিক-ই-রাব্বানী, কামরুল ইসলাম, মামুন আকবর, আলাউদ্দিন মালিক, রিয়াদ হোসেন ও সেলিম আকতার খান।
বিজ্ঞপ্তি