হোসেন খালেদ ঢাকা চেম্বারের সভাপতি

হোসেন খালেদ ২০১৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। হুমায়ুন রশিদ ঊর্ধ্বতন সহসভাপতি ও শোয়েব চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। রাজধানীর মতিঝিলে গত বুধবার সংগঠনের বার্ষিক সাধারণ সভার পর তাঁদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ২০১৫–১৭ সাল মেয়াদে হোসেন আকতার, আসিফ এ চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, আতিক-ই রাব্বানী ও ওসমান গনিকে পরিচালক নির্বাচিত করা হয়েছে। হোসেন খালেদ এর আগে ২০০৭–০৮ সালে ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও সিটি ব্রোকারেজের চেয়ারম্যান। তিনি আনোয়ার গ্রুপ ও সিটি ব্যাংকের পরিচালক। হুমায়ুন রশিদ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের এমডি ও সিইও। শোয়েব চৌধুরী এসএস ভিশনের নির্বাহী পরিচালক ও হিরন এগ্রোর চেয়ারম্যান।
বিজ্ঞপ্তি