হোটেল পেনিনসুলায় ১৫ দিনের ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হোটেল দি পেনিনসুলা চিটাগং-এ আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সাবমেরিন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত জি এ সি ওয়েস্ট-এ এই উৎসব চলবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, পিৎজা ফেস্টিভ্যালের বিপুল সাড়া পাওয়ার পর ভোজন প্রেমিকদের অনুরোধে আবারও এই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
ফেস্টিভ্যালের সময় হোটেলটি সেদিন সাজবে এক প্রাণবন্ত উৎসবের আমেজে। জাহাজের চাকা, ঘণ্টা, অনুসন্ধানী লাইট, আকর্ষণীয় সাবমেরিন ফটকে থাকবে এর সজ্জার অনুষঙ্গ হিসেবে। খাবার পরিবেশন হবে জাহাজের নাবিক দিয়ে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী বিফ মেজবানি ও বিফ কালা ভুনা সাব, ভারতীয় চিকেন তন্দুরি সাব, শ্রীলঙ্কান মসলায় প্রস্তুতকৃত সাব লঙ্কা, যুক্তরাষ্ট্রের বিখ্যাত মাছ টুনা দিয়ে তৈরি ইউএস মেরিন এবং বিলাসবহুল ব্রিটিশ বুলডগ সাবসহ আরও নানা রকম খাবারের আয়োজন থাকবে এই উৎসবে। আরও আকর্ষণ হচ্ছে একটি সাবমেরিন কিনলে আরেকটি সাবমেরিন সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া রয়েছে প্রতি অর্ডার এ দুইটি চিস কেক ও দুইটি সফট ড্রিংকস ফ্রি।