হোটেল ব্যবসায় বেক্সিমকোর ১৬০ কোটি টাকা বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেক্সিমকো লিমিটেড ওয়েস্টিন ঢাকা হোটেলে ১৬০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে দেশের সেবা খাতে প্রবেশ করল।বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ইউনিক হোটেল ও রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সালমান এফ রহমান বলেন, ‘দেশের অন্যতম ব্যবসাসফল ওয়েস্টিন হোটেলের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা দারুণ আনন্দিত।’এই বিনিয়োগের অর্থ দিয়ে ঢাকার গুলশানে অবস্থিত এই পাঁচতারকা হোটেলটির পাশেই ৪৬ কাঠা জমির ওপর সম্প্রসারণকাজ করা হবে। ফলে হোটেলটির কক্ষসংখ্যা বর্তমানের ২৪১টি থেকে ৪৪১টিতে উন্নীত হবে। এ ছাড়া এই অর্থ দিয়ে দুই হাজার লোক ধারণক্ষমতাসম্পন্ন একটি ব্যাংকুইট হলও নির্মাণ করা হবে। বিজ্ঞপ্তি।