হোটেল সীগালের রুম বুক করা যাবে বিকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে অবস্থিত সীগাল হোটেলে আগে থেকে রুম সংরক্ষণ করে রাখতে বিকাশ সেবা ব্যবহার করা যাবে। পর্যটকেরা মোবাইল ফোনের বিকাশ মেনু থেকে সীগাল হোটেলে রুম সংরক্ষণের জন্য বিল পরিশোধের সুবিধা পাবেন। বিকাশ কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।সম্প্রতি বিকাশ লিমিটেড এবং সীগাল হোটেল কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিকাশ গ্রাহকরা কক্সবাজারে অবস্থিত হোটেলটিতে রুম সংরক্ষণ করতে পারবেন। এ চুক্তির সময় উপস্থিত ছিলেন বিকাশের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধাান রেজাউল হুসেইন এবং সীগাল হোটেল পরিচালক মাসুম ইকবাল।প্রসঙ্গত, এর আগে বগুড়ায় অবস্থিত হোটেল নাজ গার্ডেনের ক্ষেত্রেও এ ধরনের সুবিধা চালু করেছে বিকাশ। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানোর সেবা বিকাশ বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক এবং এয়ারটেল অপারেটরের সঙ্গে কাজ করছে।