প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে কোম্পানিটির লভ্যাংশের নির্ধারিত অংশ মোট ৬৩ লাখ ৯৬ হাজার ৭২০ টাকার চেক তুলে দেওয়া হয়। চেকটি তাঁর হাতে তুলে দেন কোম্পানির ভাই প্রেসিডেন্ট (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ মাসুদুল হাসান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক ফাউন্ডেশনের চেয়ারম্যান (যুগ্ম সচিব) ফয়জুর রহমান, উপসচিব আমিনুল ইসলাম ও হোলসিম সিমেন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স) এরশাদ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।