হোলসিমকে কেনার চূড়ান্ত সিদ্ধান্ত লাফার্জের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমেন্ট খাতের কোম্পানি হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ বুধবার লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিচালনা পর্ষদের বিশেষ সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লাফার্জ সুরমা সিমেন্ট এ তথ্য জানিয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিকভাবে একীভূত হওয়া লাফার্জ হোলসিম গ্রুপ থেকে হোলসিমের শতভাগ শেয়ার কিনে নেবে লাফার্জ সুরমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য লাফার্জের পক্ষ থেকে জানানো হয়নি।