হোলসিমের দশম বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে হোলসিম বাংলাদেশ তার দশম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।অনুষ্ঠানটির উদ্বোধন করেন হোলসিম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজনীশ কাপুর ও গ্রাহকসেবা বিভাগের (বিক্রয় ও বিপণন) ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন খন্দকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হোলসিমের বিক্রয় ও বিপণনকর্মীরা এই অনুষ্ঠানে যোগ দেন।২০০০ সালে হুন্দাই সিমেন্টকে কিনে নেওয়ার মধ্য দিয়ে হোলসিম বাংলাদেশ যাত্রা শুরু করে। এর পর থেকে কোম্পানি বাংলাদেশের একটি অন্যতম সিমেন্ট ব্র্যান্ড হিসেবে ব্যবসায় পরিচালনা করছে। হোলসিম বাংলাদেশ ‘মান’, ‘পরিবেশ’ ও ‘নিরাপত্তা’র ওপর তিনটি পৃথক আইএসও সনদ লাভকারী প্রতিষ্ঠান।বঙ্গবন্ধু সেতু, ভৈরব সেতু, দোয়ারিকা সেতু, সুলতানা কামাল সেতু এবং শাহ আমানত সেতু নির্মাণে হোলসিম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। বিজ্ঞপ্তি।