হোসেন খালেদ ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হিসেবে হোসেন খালেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০৭, ২০০৮ ও ২০১৫ সালে চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজধানীর মতিঝিলে চেম্বার মিলনায়তনে আজ শনিবার বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের জন্য ঢাকা চেম্বারের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে হুমায়ুন রশিদ ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি হয়েছেন খন্দকার আতিক-ই-রব্বানী।

প্রাথমিকভাবে ঢাকা চেম্বারের কমিটিতে পরিচালকের সংখ্যা হচ্ছে ১৮ জন, সেখান থেকে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হন। প্রতি বছর ছয়জন নতুন করে পরিচালক নির্বাচিত হন। তাঁরা পরপর তিন বছর দায়িত্ব পালন করেন। এবার নবনির্বাচিত পরিচালকেরা হচ্ছেন খন্দকার আতিক-ই-রব্বানী, কামরুল ইসলাম, মামুন আকবর, মো. আলাউদ্দিন মালিক, রিয়াদ হোসেন ও সেলিম আকতার খান। এর মধ্যে আতিক-ই-রব্বানী সহসভাপতি হয়েছেন। বিজ্ঞপ্তি।