হ্যাক সিকিউরিটিজের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেটেলমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ায় আজ বুধবার বেলা সোয়া একটার দিকে হ্যাক সিকিউরিটিজে লেনদেন শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) জিকরুল হক লেনদেন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওতে শেয়ার না থাকার পরও একটি কোম্পানির শেয়ার বিক্রি করার (শর্ট সেল) কারণে সেটেলমেন্ট ফেইলর হওয়ায় গতকাল দিনের শুরুতে থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ করে দেয়।জিকরুল হক জানান, গতকাল থেকে বন্ধ থাকার পর আজ সকাল থেকে চলে সেটেলমেন্ট প্রক্রিয়া। বেলা সোয়া একটার দিকে হাউসটিতে লেনদেন শুরু হয়েছে।প্রসঙ্গত, গত সোমবার হ্যাক সিকিউরিটিজের বনানী শাখায় ২১১৫১ নম্বর গ্রাহক কোড থেকে নর্দার্ন জুটের এক হাজার ৬০০ শেয়ার ৩৮.৫০ টাকা দরে বিক্রি করা হয়। কিন্তু ওই গ্রাহকের কোড নম্বরে নর্দার্ন জুটের কোনো শেয়ার ছিল না, ফলে দিন শেষে সেটেলমেন্ট ফেইলর হয়। এ পরিপ্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই হাউসের লেনদেন স্থগিত করে।ডিএসইর মহাব্যবস্থাপক (এমডি, ফাইন্যান্স) জীবন চন্দ্র দাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রুলস ১৯৯৮’ আইনের আওতায় হাউসটির লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।