হ্যাভোলিনের নতুন ইঞ্জিন অয়েল নিয়ে এল নাভানা
নাভানা পেট্রোলিয়াম লিমিটেড দেশে ডিপোজিট শিল্ডসমৃদ্ধ হ্যাভোলিন ফরমুলা এপিআই (এসএম) এসএই ১০ডব্লিউ৩০ ইঞ্জিন অয়েল নিয়ে এসেছে।নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল গতকাল বৃহস্পতিবার শেভরনের নতুন এই ইঞ্জিন অয়েলের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এ উপলক্ষে নাভানা গ্রুপের রাজধানীর গুলশানের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাভানা গ্রুপের পরিচালক শাহেদুল ইসলাম, নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ফায়সুল আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নাভানা পেট্রোলিয়ামের কর্মকর্তারা বলেন, বর্তমান সময়ে নতুন মডেলের গাড়িগুলোর সাবলীল চলাচলের জন্য লো ভিসকোসিটি ইঞ্জিন অয়েলের চাহিদা রয়েছে। সেটি বিবেচনা করেই দেশের বাজারে নতুন এই ইঞ্জিন অয়েল নিয়ে আসা হয়েছে। এটি ব্যবহারে নতুন মডেলের গাড়ির সাবলীল চলাচলের পাশাপাশি সুরক্ষাও নিশ্চিত হবে।বাংলাদেশে শেভরন পণ্যের একমাত্র পরিবেশক হলো নাভানা পেট্রোলিয়াম লিমিটেড। বিজ্ঞপ্তি।