হয়রানি হলেই এনবিআরে ই-মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানি হলেই জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ই-মেইল করে জানানো যাবে। এ জন্য চলতি সপ্তাহেই আয়কর, কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগের জন্য তিনটি পৃথক ই-মেইল চালু হচ্ছে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এ তথ্য দেন। ই-মেইল ঠিকানাগুলো হলো কাস্টমস বিভাগের জন্য [email protected]; মূসকের জন্য [email protected] এবং আয়করের জন্য [email protected]। কাস্টমস, আয়কর ও মূসক নিয়ে কোনো সমস্যা থাকলে; কর্মকর্তা-কর্মচারী হয়রানি করলে কিংবা অভিযোগ, পরামর্শ থাকলে এ তিনটি ই-মেইলে জানাতে পারবেন। এতে তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।