১ এপ্রিল খুলনায় বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির জোয়ারে তারুণ্যের জয়গান’—স্লোগানে আগামী ১ এপ্রিল, শুক্রবার তৃতীয় খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক উৎ​সব অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিভিন্ন জেলার স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থীর উৎ​সবে অংশ নেবেন। দিনব্যাপী ওই উৎসবে প্রদর্শনী বিতর্ক, বিতর্ক কর্মশালা, কুইজ, উন্মুক্ত বক্তব্য, তারকা-আড্ডা, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরা ২৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য www.ndf-bd.com এ লগ ইন করতে হবে।