১ ডিসেম্বর থেকে সব শেয়ারের মূল্য ১০ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে ৩০ নভেম্বর অভিন্ন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আসা কোম্পানিগুলোর ক্ষেত্রেও অভিহিত মূল্য ১০ টাকা হবে। শিগগিরই কমিশন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে। এরপর থেকে কোম্পানিগুলোর কার্যক্রম শুরু করতে হবে।