১ সেকেন্ডে সিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে এক সেকেন্ডের কম সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ-সংক্রান্ত তথ্য সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) অনলাইন সলিউশনের মাধ্যমে এ সেবা দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়ে বলছে, নিজস্ব জনবল দিয়ে সিআইবির অনলাইন সলিউশন তৈরি করা হয়েছে। এর ফলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ-সংক্রান্ত তথ্য যাচাইয়ে সময় ও অর্থ সাশ্রয় হবে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন এ সলিউশনের সেবা নিতে শুরু করেছে বলেও কেন্দ্রীয় ব্যাংক জানায়।
নিজস্ব প্রতিবেদক