১ সেপ্টেম্বর থেকে ঢাকায় সপ্তাহে দুটি বেশি ফ্লাইট চালাবে এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ সেপ্টেম্বর থেকে এমিরেটসের অতিরিক্ত দুটি সাপ্তাহিক ফ্লাইট ঢাকায় চলাচল শুরু করবে। এ উপলক্ষে এয়ারলাইনটি বাংলাদেশি যাত্রীদের জন্য ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে বিশেষ হ্রাসকৃত ভাড়ার সুযোগ দিচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সুযোগ বলবৎ থাকবে।এ প্রসঙ্গে বাংলাদেশে এমিরেটসের আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশি যাত্রীদের নতুন কিছু অফার করতে পারা আমাদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশি ভ্রমণকারীরা বহু বছর ধরে আমাদের যে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছেন, তার স্বীকৃতিস্বরূপ ঢাকায় অতিরিক্ত দুটি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আমরা নতুন এ অফারটি নিয়ে এসেছি।’ইউরোপের আমস্টারডাম, ইস্তাম্বুল, বার্সেলোনা, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস, রোম, মিলান, জেনেভা, মস্কো, ভিয়েনা ও ভেনিসের মতো গুরুত্বপূর্ণ শহরে হ্রাসকৃত ভাড়ার সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তর আমেরিকার নিউইয়র্ক, হিউস্টন এবং টরেন্টোও এ অফারে অন্তর্ভুক্ত রয়েছে।বাংলাদেশে অবস্থিত যেকোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে বা www.emirates.com-এর মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করা যাবে। যাত্রীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ শুরু করতে হবে।পাশাপাশি দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য বিজনেস শ্রেণীতে আকর্ষণীয় এক হাজার ৬০০ মার্কিন ডলারের রিটার্ন ভাড়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকিট ক্রয় করতে হবে।এমিরেটস বর্তমানে ঢাকায় ১৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কে ১২৫টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ফ্লাইট শুরুর অপেক্ষায় রয়েছে।এমিরেটস চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকা আনা-নেওয়ার জন্য সৌজন্যমূলক শীতাতপ নিয়ন্ত্রিত বাসসেবা দিচ্ছে।