১,১০,৭০০ কোটি টাকার এডিপি পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় আরও ১২ হাজার ৬৪৫ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা। 

আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা প্রস্তাবিত এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত দশমিক ২ শতাংশ অর্জনের লক্ষ্যে এ এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।