১০ ও ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড বন্ধ ৩১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ও ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি। আজ বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক বিষ্ণুপদ সাহার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জানুয়ারির আগে সুবিধাজনক সময়ে আগের মতো ১০ ও ৫০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ড নগদায়ন অথবা ১০ ও ৫০ টাকা মূল্যমানের বন্ডের বদলে সমমূল্যের ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড বিনিময় করা যাবে। এই সময়ের পর ১০ ও ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তি।