১০ টাকার ব্যাংক হিসাবধারীদের জন্য প্রশিক্ষণসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যুরো বাংলাদেশ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সহযোগিতায় ১০ টাকার ব্যাংক হিসাবধারী ১০ হাজার ব্যক্তিকে ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার, ব্যবসা-বাণিজ্যে সফলতা অর্জন এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবে মাস্টারকার্ড। ‘ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস লিটারেসি’ শীর্ষক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটি চালুর ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি