১০ দিন পর যমুনা সার কারখানায় উত্পাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ১০ দিন পর গত শুক্রবার রাত থেকে আবার সার উত্পাদন শুরু হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে জেএফসিএলের অ্যামোনিয়া প্লান্টে প্রাইমারি রিফর্মারের টিউব ফেটে যাওয়ায় সার উত্পাদন বন্ধ হয়ে যায়।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, অ্যামোনিয়া প্লান্টের প্রাইমারি রিফর্মারের টিউবের যান্ত্রিক ত্রুটি মেরামত করে শুক্রবার রাত থেকে ফের সার উত্পাদন শুরু করা হয়েছে।উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির জন্য কারখানায় উত্পাদন বন্ধ হয়েযাওয়া একটি নিয়মিত ঘটনা।