১০ বছর পূর্তিতে গ্যাস ক্রেতাদের পুরস্কার দিচ্ছে টোটাল গ্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোটাল গ্যাসের ১০ বছর পূর্তিতে প্রতিষ্ঠানের গ্যাস ব্যবহারকারীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ‘টোটাল গ্যাস ক্রয় করে প্রতিদিন পুরস্কার জিতে নিন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সমিউর রহমান।টোটাল গ্যাসের প্রধান কার্যালয়ে গতকাল রোববার এ উপলক্ষে আয়োজিত সভায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মুজিবুর রহমান জানান, রোববার (গতকাল) থেকে ২০ আগস্ট পর্যন্ত টোটাল গ্যাস কিনে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে টোটাল গ্যাসের গ্রাহকেরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদিন একজন বিজয়ীকে সংযোগসহ মুঠোফোন ও চারজনকে কফি মগ দেওয়া হবে। প্রসঙ্গত, টোটাল গ্যাস ফ্রান্সের বিখ্যাত জ্বালানিপ্রতিষ্ঠান টোটালের সহযোগী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।