১০ লাখ শেয়ার কিনবেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মার অন্যতম উদ্যোক্তা-পরিচালক সালমান এফ রহমান কোম্পানি দুটির মোট ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে।সেখানে বলা হয়, সালমান এফ রহমান বেক্সিমকোর পাঁচ লাখ ও বেক্সিমকো ফার্মার পাঁচ লাখ করে মোট ১০ লাখ শেয়ার বিদ্যমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্মদিবসে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে চান।প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর এসইসির পক্ষ থেকে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে দুই শতাংশ শেয়ার কেনার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করে ঘোষণা দেওয়ার পর এই প্রথম শেয়ার কেনার ঘোষণা দিলেন সালমান।