১০ শতাংশ লভ্যাংশ দেবে ইসলামিক ফিন্যান্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। ইসলামিক ফিন্যান্সের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ইসলামিক ফিন্যান্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৮ এপ্রিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের নিট মুনাফা হয়েছে আট কোটি ৬০ লাখ টাকা। একই সময়ে ইপিএস হয়েছে ৭৭ পয়সা।