১০ শতাংশ লভ্যাংশ দেবে গ্লোবাল হেভি কেমিক্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার বিভাগের কর্মকর্তা মো. সালেহীন লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৯ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১২ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।