১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে আরামিট সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আরামিট সিমেন্টের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আরামিট সিমেন্টের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২০ মার্চ।

আরামিট সিমেন্ট আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা ৫৬ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ২২ পয়সা।
বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে আরামিট সিমেন্টের শেয়ারের দাম প্রায় পৌনে ৩ শতাংশ বা এক টাকা ৮০ পয়সা কমে ৬১ টাকায় লেনদেন হয়।