১০টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ১০টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো নির্মানে মোট ব্যয় হবে সাত হাজার ২০৩ কোটি টাকা। মোট বিদ্যুৎ উৎপাদন হবে ৮৩০ মেগাওয়াট। খবর ইউএনবির। সরকার নিজস্ব তহবিল থেকে নির্মাণ ব্যয় মেটাবে। ২০১১ সালের ডিসেম্বর মাসের মধ্যে এইসব বিদ্যুৎকেন্দ্র নির্মান শেষ হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি নতুন বিদ্যূত্ কেন্দ্র নির্মানের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, ‘অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলো হবে পিকিং পাওয়া প্ল্যান্ট ধরনের। পিক আওয়ারে বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকার এইসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।’ এগুলো ফার্নেসওয়েল ভিত্তিক হবে বলে মন্ত্রী জানান। যে সব স্থানে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মান করা হবে সেগুলো হচ্ছে : গোপালগঞ্জ (১০০ মেগাওয়াট), ফরিদপুর (৫০), ভেড়ামারা (৮০), বাঘাবাড়ি (৫০), শান্তাহার (৫০), হাটহাজারী (১০০), দু’হাজারী (১০০) এবং ঘোড়াশাল (২০০)।এছাড়া একনেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ মোট সাতটি প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৮২২ কোটি টাকা।