১০টি প্রকল্পে সাড়ে আট কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের সাত শিল্পগোষ্ঠীর ১০টি প্রকল্পে আট কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের বৈদেশিক ঋণ অনুমোদন করা হয়েছে।বিদেশি বিনিয়োগ বাছাই-সংক্রান্ত কমিটির ৭৩তম বৈঠকে গতকাল বুধবার এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমিটির প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়; অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাড়ে ৪ শতাংশ সুদে এ ঋণ অনুমোদন করা হয়। এর মধ্যে রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার পাঁচ কোটি ২০ হাজার, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এক কোটি ৫৯ হাজার, ব্লু ওস্যান ৫০ লাখ, উত্তরা ফুডস অ্যান্ড ফিডস সাত লাখ ৮০ হাজার, ইপিলন স্টাইল ৩৭ লাখ ৯০ হাজার, দাদা (ঢাকা) লিমিটেড ২০ লাখ, মাসী হাতা সোয়েটার্স ১৮ লাখ ১৯ হাজার ডলারের বৈদেশিক ঋণ নেওয়ার অনুমোদন পেয়েছে।