১০ম বারের মতো অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দশমবারের মতো বাজেট উপস্থাপন করছেন আজ বৃহস্পতিবার।
জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘গত জানুয়ারিতে আমি ৮৩ বছরে পদার্পণ করেছি। আজকের বাজেটটিসহ আমি এ দেশের মোট ১০টি বাজেট উপস্থাপন করছি, যা ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত খুশি ও গৌরবের বিষয়। এর মধ্যে আটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়ে। এ ছাড়া ৩৪ বছর আগে হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে দুটি বাজেট উপস্থাপনের সুযোগ দিয়েছেন।’