১০০ ও ৫০০ টাকার নতুন নোট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক কটন কাগজে মুদ্রিত ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়ছে। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এসব নোট আগামী রোববার থেকে পাওয়া যাবে। ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে নতুন নোটগুলো ছাড়া হচ্ছে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না। নোটের রং, ডিজাইন ও অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’ ও ‘৫০০’, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যথাক্রমে ৩টি ও ৪টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে। বিজ্ঞপ্তি