প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ চলতি মৌসুমে মোট ১০০ কোটি টাকার আম কিনবে। আম ক্রয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, চলবে আগস্ট পর্যন্ত। নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান কারখানাটির উপমহাব্যবস্থাপক এস এম সারোয়ার হোসেন। তিনি বলেন, প্রাণের কারখানায় সরাসরি প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো বিজনেসের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের ব্যবস্থাপক কামরুজ্জামান ও প্রাণ এগ্রো লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আল মাসুদ।