১০০ বিজয়ীকে নিয়ে ঢাকায় ফেয়ার অ্যান্ড লাভলীর শোভাযাত্রা
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস’-এর আয়োজনে রাজধানীতে গত শুক্রবার এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স কিনুন, ইয়ামাহা বাইক জিতুন প্রতিদিন’ শীর্ষক প্রতিযোগিতার ১০০ জন বাইক বিজয়ী এতে যোগ দেন। ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস র্যালি’ শীর্ষক এই মোটর শোভাযাত্রা এয়ারপোর্ট মোড় থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয় এবং মহাখালী হয়ে কলাবাগান মাঠে গিয়ে শেষ হয়। এতে বাইক বিজয়ীদের পাশাপাশি অন্যান্য আগ্রহী বাইকাররাও শরিক হন।উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স কিনুন, ইয়ামাহা বাইক জিতুন প্রতিদিন’ শীর্ষক কার্যক্রম শুরু হয় গত ১ মার্চ। এই অফার চলাকালে প্রতিদিন প্রতিটি ৫০ গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস প্যাকের সঙ্গে ছিল ইয়ামাহা ব্র্যান্ডের একটি ওয়াইবিআর বাইক জেতার সুযোগ। সর্বমোট ১০০ দিনের এই অফারে নির্বাচিত বিজয়ীদের ১০০টি বাইক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।