১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে ফ্যামিলিটেক্স বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। ফ্যামিলিটেক্সের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২২ এপ্রিল।

লভ্যাংশ ঘোষণার পাশাপাশি শেয়ারপ্রতি আয় বা ইপিএস ঘোষণা করেছে ফ্যামিলিটেক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে সাত টাকা ২৬ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি আয় বা এনএভি হয়েছে ২১ টাকা ৭২ পয়সা।