১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বাটা শু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা শু শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বাটা শুর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, বাটা শুর পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে প্রতিষ্ঠানটি ১৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলিয়ে প্রতিষ্ঠানের লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ শতাংশ। লভ্যাংশ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ মে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বাটা শুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৫৯ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের চেয়ে ১০ টাকা ৩২ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৪৯ টাকা ১২ পয়সা।