১১ দিন বন্ধ শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের লেনদেন ১১ দিন বন্ধ থাকবে। আজ বুধবার থেকে শেয়ারবাজারে এই ছুটি শুরু হয়ে চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ২৬ আগস্ট থেকে আবার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর জনসংযোগ বিভাগ জানিয়েছে, জাতীয় শোক দিবস, শবে কদর, ঈদুল ফিতর, সাপ্তাহিক ও বিশেষ ছুটি মিলিয়ে লম্বা ছুটির কবলে পড়েছে শেয়ারবাজার। ২১ অক্টোবর সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষ হলেও এরপরের দুই দিন বিশেষ ছুটি ঘোষণা করেছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। দুই দিনের বিশেষ ছুটির সঙ্গে আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদ-পরবর্তী চার দিন লেনদেন বন্ধ থাকবে। ২৬ আগস্ট থেকে আবার আগের মতো সকাল সাড়ে ১০টা থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়ে টানা তা বেলা আড়াইটা পর্যন্ত চলবে।